নেত্রকোনায় কলেজছাত্র খুনের ঘটনায় মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজ ক্যাম্পাসে ছুরির আঘাতে নেত্রকোনা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র মির্জা আজিজুল আমান ওরফে ইফতি নিহত হওয়ার ঘটনায় গত শনিবার দিবাগত গভীর রাতে মডেল থানায় মামলা হয়েছে। এতে ইফতির সহপাঠী মহিবুল ইসলাম ওরফে আকাশসহ ছয়জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।
এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ববিরোধের জেরে গত শনিবার দুপুরে ইফতিকে নিজ ক্যাম্পাসে ধারালো চাকুর আঘাতে খুন করা হয়। পরে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে তার লাশের ময়নাতদন্ত করা হয়। জানাজা শেষে রাতে পৌর কবরস্থানে ইফতির মরদেহ দাফন করা হয়।