নেত্রকোনায় শিক্ষকের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় স্কুলছাত্র মো. তুহিন মিয়াকে পেটানোর ঘটনায় খণ্ডকালীন শিক্ষক মোশারফ হোসেনের বিরুদ্ধে গত শুক্রবার রাতে নেত্রকোনা মডেল থানায় মামলা হয়েছে। তার বাবা শিব প্রসাদপুর গ্রামের বাসিন্দা হাবিব মিয়া মামলাটি দায়ের করেন।
ভুক্তভোগী ও স্বজনদের সূত্রে জানা গেছে, সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী তুহিনকে গত সোমবার পরীক্ষা চলাকালে পকেটে মুঠোফোনসেট রাখার অপরাধে শিক্ষক মোশারফ স্কেল দিয়ে বেধড়ক পেটান। একপর্যায়ে দেয়ালের সঙ্গে তার মাথা ঠেকিয়ে আঘাত করেন। একপর্যায়ে দেয়ালের সঙ্গে তার মাথা ঠেকিয়ে আঘাত করেন।