নেত্রকোনায় শিশুকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা সদর উপজেলায় আট বছরের একটি মেয়েকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শিশুটির বাবা গত শনিবার রাতে উপজেলার হারুন মিয়া নামের একজনকে আসামি করে নেত্রকোনা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত আটটার দিকে শিশুটিকে স্থানীয় বাজার থেকে খাবার কিনে দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যান হারুন মিয়া। এরপর একটি ঘরে নিয়ে তাকে ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে গেলে হারুন পালিয়ে যান। স্থানীয় ব্যক্তিরা শিশুটিকে উদ্ধার করে ওই রাতেই নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।