নেত্রকোনায় আরেক ব্যবসায়ী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় আরও এক ব্যবসায়ী খুন হয়েছেন। নিখোঁজের পাঁচ দিন পর গতকাল সোমবার জেলার কলমাকান্দা উপজেলা সদরের পশ্চিম বাজারে একটি ডোবা থেকে তাঁর গলাকাটা লাশ বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম ভজন চন্দ্র দাস (২৮)। পশ্চিম বাজারে তাঁর মাছের আড়ত আছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একই এলাকার ফজর আলী (৪০) ও ফাইজুল হক (৩২) নামের দুই মাছ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বিষ্ণুপুর-বাঘারপাড় গ্রামের বাসিন্দা ভজন চন্দ্র দাস গত বুধবার রাতে পাশের গুজাগুলিয়া বাজার থেকে দুর্গাপূজা দেখে বাসায় রওনা দেন। কিন্তু তিনি আর বাসায় ফেরেননি। শনিবার তাঁর বাবা সুনীল চন্দ্র দাস থানায় সাধারণ ডায়েরি করেন। গতকাল সকালে এলাকাবাসী পশ্চিমবাজারের মল্লিক অটোরাইস মিলের পেছনের ডোবায় বস্তাবন্দী লাশ দেখে পুলিশে খবর দেন। পরে কলমাকান্দা থানার পুলিশ সেখান থেকে মস্তকবিহীন গলিত লাশ উদ্ধার করে। দুই ঘণ্টা পর পাওয়া যায় মাথা। পরনের শার্ট ও প্যান্ট দেখে সুনীল চন্দ্র দাস লাশটি তাঁর ছেলের বলে শনাক্ত করেন।