নেত্রকোনায় ভাইয়ের হামলায় আহত ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা সদর উপজেলার বরুণা গ্রামে বড় ভাই ও ভাতিজাদের হামলায় আহত আরও একজনের মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
মারা যাওয়া ব্যক্তির নাম ছমেদ মিয়া (৪৪)। তিনি উপজেলার বরুণা গ্রামের বাসিন্দা।
কয়েকজন এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বরুণা গ্রামের আবদুর রশিদের সঙ্গে তাঁর ছোট ভাই মোস্তফার পারিবারিক বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত শনিবার রাতে আবদুর রশিদ ও তাঁর ছেলেরা মোস্তফাকে ধরে নিয়ে হত্যা করে। এ সময় তাঁকে রক্ষা করতেছমেদ এগিয়ে গেলে তাঁকেও কোপান তাঁরা। এতে গুরুতর আহত হওয়ায় ছমেদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি গত বুধবার মারা যান। মোস্তফা মারা যাওয়ার ঘটনা নিয়ে ৩ আগস্ট প্রথম আলোতে ‘নেত্রকোনায় ভাইয়ের হাতে ভাই খুন’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এই ঘটনায় মোস্তফার স্ত্রী মদিনা আক্তার রশিদ, তাঁর স্ত্রী সুফিয়া ও চার ছেলে জয়নাল, জয়দুল, সাইফুল ও মামুনসহ আটজনকে আসামি করে সদর থানায় মামলা করেছেন।