নেত্রকোনায় দিনমজুরকে নৃশংসভাবে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার উত্তর গোড়াগাঁও গ্রামে এক দিনমজুরকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁর নাম আবদুল মোমেন। বয়স আনুমানিক ৫৫ বছর।

আজ সোমবার সকালে চিমনি গির্জার পাশে মোমেনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ লাশ উদ্ধার করে।

মোমেনের প্রতিবেশী স্বপন বনোয়ারি বলেন, মোমেন বিয়ে করেননি। একাই একটি ছোট্ট ঘরে থাকতেন। গ্রামের বিভিন্ন মানুষের জমিতে দিনমজুর হিসেবে কাজ করতেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।