নেত্রকোনায় নবজাতকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বেলা দুইটার দিকে জেলা পরিষদের সামনে একটি বাসার দেয়ালের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শহরের নাগড়া এলাকার একটি বাসার দেয়ালের ভেতরে এলাকাবাসী নবজাতক ওই ছেলে শিশুটির লাশ দেখতে পান। পরে তাঁরা মডেল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে হাসপাতাল মর্গে নিয়ে যায়। দু-এক দিন বয়সী শিশুটি কার তা এখনো জানতে পারেনি পুলিশ।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাছুদুর আলম প্রথম আলোকে বলেন, শিশুটির শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শিশুটির ডিএনএ পরীক্ষার জন্য ঢাকায় আলামত পাঠানো হবে।