প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনা শহরের পাটপট্টি শিবমন্দির থেকে গত মঙ্গলবার গভীর রাতে শিবলিঙ্গসহ তিনটি মূর্তি চুরি হয়েছে। এ ঘটনায় গতকাল বুধবার বিকেলে মন্দির কমিটি থানায় মামলা করেছে। মন্দির কমিটি ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে আটটার দিকে মন্দিরের সেবায়েত গোপাল চন্দ্র বীন গিয়ে মন্দিরের দরজার তালা ভাঙা দেখতে পান। পরে তিনি ভেতরে গিয়ে দেখেন, পাথরের দুটি শিবলিঙ্গসহ নন্দী ঠাকুরের (গাভি) মূর্তি চুরি হয়ে গেছে। চুরি যাওয়া ওই মূর্তি তিনটির ওজন প্রায় ১২ কেজি। খবর পেয়ে সকালে জেলা পুলিশ সুপার জয়দেব চৌধুরীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান বলেন, মূর্তিগুলো উদ্ধারের চেষ্টা চলছে।