নেত্রকোনায় যুবকের গলা কাটা লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কলমাকান্দায় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম আবু বক্কর সিদ্দিক (৩০)। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। তিনি ওই উপজেলার বড়ুয়াকোনা গ্রামের আবুল কালামের ছেলে। গত মঙ্গলবার রাতে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা মোটরসাকেলচালক আবু বক্কর সিদ্দিককে কলমাকান্দা-খারনৈই সড়কের কছুগড়া এলাকায় গলা কেটে ফেলে রেখে যায়। তাঁর গোঙানির শব্দ শুনে স্থানীয় লোকজন উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কলমাকান্দা থানার পুলিশ লাশটি উদ্ধার করে। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।