নেত্রকোনায় যুবলীগ নেতা খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার পূর্বধলা উপজেলার জামিরাকান্দা-বরাকান্দা গ্রামে ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান তুলাকে (৩০) দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে তাঁর ওপর এ হামলা চালানো হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার খান মো. আবু নাসের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলা হতে পারে। এ ব্যাপারে তদন্ত চলছে। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন হিসেবে একই গ্রামের তিনজনকে আটক করেছে।