নেশাগ্রস্ত ছেলেকে পুলিশে দিলেন মা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গঙ্গাপ্রসাদ গ্রামে নেশাগ্রস্ত মোঘল মোল্লাকে (২৪) আজ রোববার পুলিশে দিয়েছেন তাঁর মা জমিলা খাতুন। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন।
জমিলা খাতুন বলেন, মোঘল বেশ কিছুদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়ায় নেশার টাকা জোগাতে প্রায়ই বাড়ির সবাইকে মারধর করত। আজ সে নেশার টাকা না পেয়ে সবাইকে মেরে বাড়িঘর ভাঙচুর ও লেপ-তোষকে আগুন ধরিয়ে দেয়। পরে লোকজন দিয়ে ধরিয়ে মোঘলকে পুলিশে দেওয়া হয়।
শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, মোঘল মোল্লাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আহমেদ তাঁকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।