নেশাগ্রস্ত ছেলেকে পুলিশে দিলেন মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের কান্দাপাড়া মহল্লার কানু সরকারের মাদকাসক্ত ছেলে লাবলু সরকারকে (৪০) পুলিশে দিয়েছেন তাঁর মা রাবেয়া খাতুন।
গতকাল সোমবার শাহজাদপুর থানা-পুলিশ লাবলুকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক তাঁকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। আদালত পরিচালনা করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আহমেদ।
লাবলুর মা রাবেয়া খাতুন বলেন, তাঁর ছেলে বেশ কিছুদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়েছিল।