নেশার টাকা না পেয়ে বাবাকে হত্যা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হতদরিদ্র বাবা মমতাজ মণ্ডলের (৬০) কাছে ২০০ টাকা চেয়েছিলেন ছেলে ওমর আলী। টাকা না পাওয়ায় বাবার মাথায় বাঁশ দিয়ে সজোরে আঘাত করেন ওমর। এতে মারা যান মমতাজ।
ঘটনাটি ঘটেছে গতকাল রোববার ভোরে জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার বাউসী চন্দনপুর গ্রামে। ঘটনার পর থেকে ওমর আলী পলাতক রয়েছেন।