নোংরা পরিবেশে সেমাই তৈরির দায়ে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কামরাঙ্গীরচরের খোলামোড়া ঘাট এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির দায়ে গতকাল বুধবার কারখানার মালিককে তিন লাখ টাকা জরিমানা এবং কারখানাটি সিলগালা করে দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
র্যাব সূত্র জানায়, বেলা দুইটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে র্যাব-১০-এর একটি দল খোলামোড়া ঘাট এলাকায় জামান ফুড প্রোডাক্টস নামের ওই কারখানায় অভিযান চালান। এ সময় আদালত দেখতে পান, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মেঝেতে সেমাই তৈরির উপকরণ ফেলে তা পা দিয়ে মেশানো হচ্ছে। ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে কারখানার মালিক মোহাম্মদ নুরুজ্জামানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। কারখানাটির ভেতরে থাকা দুই লাখ টাকার মালামাল ধ্বংস করার পাশাপাশি সিলগালা করে দেওয়া হয়েছে।