নোংরা পরিবেশের জন্য চার রেস্তোরাঁকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য চারটি অভিজাত হোটেল ও রেস্তোরাঁকে এক লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন ও তামিম আল ইয়ামিন।
অভিযানে জিইসি মোড়ের প্যাভিলিয়ন রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা, এম এম আলী রোডের টিএমটি রেস্তোরাঁকে ৫৫ হাজার টাকা, কাজীর দেউড়ি এলাকার রোদেলা বিকেলকে ১০ হাজার এবং একই এলাকার রয়েল হার্ট রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে অংশ নেওয়া তামিম আল ইয়ামিন বলেন, ‘টিএমটিকে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ এবং ছাড়পত্র না থাকায় জরিমানা করা হয়েছে। অন্য প্রতিষ্ঠানগুলোকে অস্বাস্থ্যকর পরিবেশের জন্য জরিমানা করা হয়।’