নোয়াখালীতে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ গ্রাম থেকে গত মঙ্গলবার রাতে আগ্নেয়াস্ত্র, ফেনসিডিল ও প্রায় দুই লাখ টাকাসহ সিরাজ পাটোয়ারী ওরফে বোমা পাটোয়ারী (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় আনোয়ার হোসেন ওরফে হারুন (২৭) নামের আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রের ভাষ্যমতে, সিরাজ পাটোয়ারী ফেনসিডিল ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে সেনবাগ থানায় পাঁচটি মামলা রয়েছে।
ওসি (ডিবি) মো. আতাউর রহমান ভূঁইয়া জানান, রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে সিরাজ পাটোয়ারীকে একটি বিদেশি পিস্তল ও দুটি গুলিসহ গ্রেপ্তার করা হয়। এরপর তাঁর বসতঘরে তল্লাশি চালিয়ে ৫২টি ফেনসিডিল ও ফেনসিডিল বিক্রির ১ লাখ ৮০ হাজার ৮২৫ টাকা উদ্ধার করা হয়। একই সময় ওই বাড়ি থেকে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।