নোয়াখালীতে অস্ত্রসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিলের পাঁচগাঁও ইউনিয়নের কাছারিবাজার এলাকা থেকে গত শুক্রবার রাতে অস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন চাটখিল পৌরসভার সোন্দলপুর গ্রামের মো. জুয়েল ও সোনাইমুড়ীর আমিশাপাড়া ইউনিয়নের মো. কাউছার।
পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কাছারিবাজার এলাকায় টহল পুলিশ অটোরিকশার দুই আরোহীর শরীরে তল্লাশি চালায়। এ সময় কাউছারের কাছ থেকে একটি এলজি উদ্ধার করা হয়।
চাটখিল থানার ওসি মো. নাছিম উদ্দিন জানান, দুজনকে জেলহাজতে পাঠানো হয়েছে।