নোয়াখালীতে অস্ত্রসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জে গুলিভর্তি বিদেশি রিভলবারসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে উপজেলার কেন্দুরবাগ গ্রামের ওয়াপদার খালপাড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইনুল হক বলেন, রাত নয়টার দিকে ওয়াপদার খালপাড় এলাকায় আলমগীর হোসেন ও রিয়াদ হোসেন নামের দুই ব্যক্তি অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছেন—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। পরে শরীর তল্লাশি করে আলমগীরের কাছ থেকে একটি গুলিসহ বিদেশি রিভলবার উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আলমগীরের বাড়ি উপজেলার জিরতলী ইউনিয়নের ফাজিলপুর গ্রামে। তিনি থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। রিয়াদের বাড়ি আমান উল্যাপুর ইউনিয়নের লাকুরিয়াকান্দি গ্রামে।
ওসি জানান, গ্রেপ্তার দুজনকে গতকাল রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।