নোয়াখালীতে অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী জেলা শহরের পৌরসভা গেট এলাকা থেকে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাতে সুধারাম থানার পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে একটি এলজি ও একটি ছোরা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শহরের মাইজদী বাজার এলাকার মো. সাদ্দাম (২৬) ও সাগর (২৫)। গতকাল মঙ্গলবার তাঁদের অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালীর বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সুধারাম থানার ওসি মোশাররফ হোসেন তরফদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঝটিকা অভিযান চালিয়ে পৌরসভা গেট এলাকা থেকে ওই দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। সাদ্দামের বিরুদ্ধে এর আগের চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।