নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া বাজারের কাছ থেকে আগ্নেয়াস্ত্রসহ মো. ফয়েজ (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পুলিশের একটি দল ঝটিকা অভিযান চালিয়ে ফয়েজকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাঁর শরীর তল্লাশি করে একটি এলজি, দুটি গুলি ও দুটি ছোরা উদ্ধার করা হয়।
ফয়েজের বাড়ি আমিশাপাড়া ইউনিয়নের ভদ্রগাঁও গ্রামে। স্থানীয় সূত্র জানায়, তিনি এলাকায় যুবলীগের কর্মী হিসেবে পরিচিত।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। ওসি বলেন, ফয়েজ ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাঁর রাজনৈতিক পরিচয় সম্পর্কে তাঁরা জানেন না।