নোয়াখালীতে আটক ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের আইয়ুবপুর গ্রামে ডাকাতির প্রস্তুতির অভিযোগে সাত যুবককে আটক করা হয়েছে। গত সোমবার দিবাগত রাতে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন বোরহান উদ্দিন, জসিম উদ্দিন, মো. রাসেল, মো. মামুন, নুরুল ইসলাম, মো. রাসেল ও নুরুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আইয়ুবপুর গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় লোকজন মো. বোরহান উদ্দিন, মো. জসিম উদ্দিন ও নুরুল ইসলামকে আটক করেন। এ সময় অন্যরা পালিয়ে যান। খবর পেয়ে রাত একটার দিকে পুলিশ ঘটনাস্থলে গেলে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে আটক যুবকদের স্বীকারোক্তি অনুযায়ী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অপর চারজনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ছেনি, রড, শাবলসহ ডাকাতির কাজে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন বলেন, আটক যুবকেরা আন্তজেলা ডাকাত দলের সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।