নোয়াখালীতে ছাত্রলীগ নেতাকে কোপাল দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সদর উপজেলার সালেহপুর এলাকায় জেলা ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গত শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

আহত মেহেদী হাসানকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বাড়ি সদর উপজেলার দাদপুর ইউনিয়নের কাশিপুর গ্রামে। তিনি ছাত্রলীগের জেলা কমিটির সদস্য।

জেলা ছাত্রলীগের সভাপতি ইবনে ওয়াজেদ বলেন, মেহেদীর ওপর হামলাকারীরা ছাত্রলীগ নামধারী। দলের সঙ্গে তাঁদের কোনো সম্পর্ক নেই।

সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন বলেন, হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গতকাল বিকেল পর্যন্ত হামলার ঘটনায় থানায় মামলা হয়নি।