নোয়াখালীতে ডাকাতি আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কবিরহাট উপজেলায় গত বৃহস্পতিবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা বাটইয়া ইউনিয়নের গাজিরবাগ গ্রামের ভূঁইয়া বাড়ির তিনটি ঘরে ঢুকে টাকা, স্বর্ণালঙ্কার ও মালামাল লুট করে।
এর আগে গত মঙ্গলবার দিবাগত রাতে একই উপজেলার সোন্দলপুর ইউনিয়নের রামনাথপুর গ্রামের একটি বাড়িতে ডাকাতি হয়।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ২০-২২ জন ডাকাত গাজিরবাগ গ্রামের মতিন ভূঁইয়ার বাড়িতে হানা দেয়। ডাকাতেরা আবদুর রব, আবদুল মতিন ও আবদুল আজিজের বসতঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে প্রায় ৬০ হাজার টাকা, ১৬ ভরি স্বর্ণালঙ্কার ও নয়টি মুঠোফোনসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় চিৎকার করলে ডাকাতেরা বাড়ির লোকজনকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। আহত ব্যক্তিরা হলেন আবদুর রব, মাঈন উদ্দিন ওরফে মানিক, মনোয়ারা বেগম, সোহরাব হোসেন ও বিবি ফাতেমা।
কবিরহাট থানার ওসি মুক্তার হোসেন বলেন, ডাকাতেরা সামান্য কিছু টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। কিন্তু গতকাল সন্ধ্যা পর্যন্ত কেউ অভিযোগ দেননি।