নোয়াখালীতে ডাকাতি দুজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের পাঠানতলা এলাকার একটি বাড়িতে গত বুধবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে পাঠানতলা এলাকার আবদুল গফুর পাটোয়ারীর বাড়িতে ১৪-১৫ জন ডাকাত হানা দেয়। ডাকাতেরা পাকা ভবনের লোহার ফটক কেটে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট শুরু করে।
সূত্র জানায়, ডাকাতেরা ৮ ভরি স্বর্ণালংকার, তিন হাজার টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে। ডাকাতেরা চলে যাওয়ার সময় আশপাশের লোকজন ধাওয়া করে মো. সুমন (২০) নামের সন্দেহভাজন এক ডাকাতকে একটি ছোরাসহ আটক করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতদের স্থানীয় সোর্স আবদুর রহিম ওরফে বাবুলকে (৪৫) আটক করা হয়। পরে আটক দুজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান প্রথম আলোকে জানান, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
মানিকছড়ি থানার ওসি শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় আবদুল মতিনের ছেলে আলী হোসেন ১০ জনকে আসামি করে মামলা করেছেন।