নোয়াখালীতে ডাকাতের গুলিতে যুবক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের দুর্গাপুর গ্রামের একটি বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতেরা এক ব্যক্তিকে গুলি করে ও কুপিয়ে জখম করে।
গুলিবিদ্ধ আরমান হোসেন (২৮) বেগমগঞ্জ উপজেলা ভূমি কার্যালয়ে এমএলএসএস পদে চাকরি করেন। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ৮-১০ জন সশস্ত্র ডাকাত দল নূরুল আলম ওরফে নুরু ডাক্তারের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ডাকাতেরা ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোনসহ মূল্যবান আসবাব লুটপাট শুরু করে। ডাকাতদের বাধা দেওয়ার চেষ্টা করলে নুরুল আলমের ছেলে আরমানকে ডাকাতেরা গুলি করে ও কুপিয়ে আহত করে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবারকে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।