নোয়াখালীতে তিন ভাইকে হত্যার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের কাজিনগর গ্রামে তিন ভাইকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। গত সোমবার রাতে নিহত তিন ভাইয়ের ছোট ভাই মোরশেদ আলম এ মামলা করেন।
মামলায় ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলার অজ্ঞাতনামা আসামি চার-পাঁচজন। ঘটনার দিন রাতে আটক ফাতেমা বেগমকেও মামলার আসামি করা হয়েছে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হানিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ঘটনার পর থেকে আসামিরা আত্মগোপন করেছেন। যে কারণে আর কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’
গত রোববার কাজিনগর গ্রামে প্রীতি ফুটবল খেলায় বাগ্বিতণ্ডার জের ধরে গ্রামের মোকছুদ উল্লার ছেলে মো. হারুনুর রশিদ (৪০), কামাল হোসেন (৩২) ও আমির হোসেন ওরফে বাবলুকে (২৬) পিটিয়ে, কুপিয়ে ও হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়।