নোয়াখালীতে দুর্ধর্ষ ডাকাতি লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জের একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। গত শনিবার দিবাগত রাতে উপজেলার সিরাজপুর ইউনিয়নের শাহজাদপুর গ্রামের ছাত্তার মাস্টারের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে। ডাকাতেরা ঘরের দরজা ভেঙে টাকা, সোনার গয়না ও মালামাল লুট করে নিয়ে যায়।
গৃহকর্তা আবদুস ছাত্তারের ভাষ্য অনুযায়ী, ১৪-১৫ জন মুখোশ পরা সশস্ত্র ডাকাত তাঁদের অস্ত্রের মুখে বেঁধে গয়না, মুঠোফোনসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করে। ডাকাতেরা একটি পিকআপ ভ্যানে করে তাঁদের বাড়িতে আসে।
জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান প্রথম আলোকে বলেন, ডাকাতির খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় গতকাল গৃহকর্তা বাদী হয়ে থানায় মামলা করেছেন। লুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।