নোয়াখালীতে পিস্তল ও ছুরিসহ দুই যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে পিস্তল ও ছুরিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সোয়া আটটার দিকে শহরের সোনাপুর এলাকা থেকে বিদেশি পিস্তল ও একটি গুলির ম্যাগাজিনসহ মো. শাওন ও ছোরাসহ জবিউলকে গ্রেপ্তার করা হয়। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনের ভাষ্য, শাওন ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত এবং পেশাদার মাদক ব্যবসায়ী। গতকাল রাত আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাওন ও তার সহযোগী জবিউলকে গ্রেপ্তার করা হয়।
ওসি জানান, গ্রেপ্তারের পর শাওনের কাছে একটি বিদেশি পিস্তল ও একটি গুলির ম্যাগাজিন এবং জবিউলের কাছে একটি ছোরা পাওয়া যায়। তাদের থানায় জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় মামলা হয়েছে।