নোয়াখালীতে শিশু ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জের জিরতলী ইউনিয়নে গত মঙ্গলবার ছয় বছরের একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শিশুটির পরিবারের সদস্যরা বলেন, মঙ্গলবার সন্ধ্যার আগে বাড়ির পাশের দোকান থেকে আইসক্রিম কিনে বাড়ি ফিরছিল শিশুটি। এ সময় পাশের বাড়ির এক লোক (২০) শিশুটিকে কৌশলে বাগানে নিয়ে ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজনকে এগিয়ে আসতে দেখে ওই লোক পালিয়ে যান। পরে পরিবারের লোকজন শিশুটিকে বেগমগঞ্জ থানায় নিয়ে যান। পুলিশের পরামর্শে শিশুটিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, এ ঘটনায় শিশুটির মা মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।