নোয়াখালীতে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নে গতকাল মঙ্গলবার ছয় বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় শিশুটির বাবা গ্রেপ্তার ওই যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, গতকাল দুপুর ১২টার দিকে স্কুল ছুটির পর প্রথম শ্রেণির ওই ছাত্রী বাড়ি ফিরছিল। বাড়ির কাছাকাছি গেলে এক যুবক শিশুটিকে কৌশলে পাশের বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি কান্নাকাটি শুরু করলে ওই যুবক পালিয়ে যায়। পরে ঘটনাটি থানায় জানালে পুলিশ এসে গ্রামবাসীর সহায়তায় ওই যুবককে গ্রেপ্তার করে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন প্রথম আলোকে বলেন, ঘটনা জানার পর তিনি নিজেই পুলিশ নিয়ে অভিযান চালিয়ে এলাকাবাসীর সহায়তায় ওই যুবককে গ্রেপ্তার করেন।