প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে গতকাল বৃহস্পতিবার এক স্কুলছাত্রী (১৪) বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও মাকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার কবিরহাটের ইউএনও হাসিনা ইসলাম এই দণ্ড দেন।