নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের মিতালি ব্রিকফিল্ড এলাকায় কবিরহাট-বসুরহাট সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মাঈন উদ্দিন (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মাঈন উদ্দিনের বাড়ি কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের নরসিংহপুর গ্রামে। তিনি দুর্ঘটনাকবলিত অটোরিকশার চালক।
স্থানীয় সূত্র জানায়, গতকাল সকালে কবিরহাট বাজার থেকে একটি অটোরিকশা বসুরহাট বাজারের দিকে যাচ্ছিল। পথে মিতালী ব্রিকফিল্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক মাঈন উদ্দিনসহ চার যাত্রী গুরুতর আহত হন।
কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় মামলা হয়নি।