নৌকা ও জাল লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা উপকূল থেকে সাগরে মাছ ধরতে যাওয়ার সময় শঙ্খ নদের মোহনায় জলদস্যুরা একটি মাছ ধরার নৌকা ও জাল লুট করেছে। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, সাগরে এক সপ্তাহ মাছ শিকারের প্রস্তুতি নিয়ে এফবি বারআউলিয়া নামক একটি নৌকা নিয়ে বের হলে সেটি জলদস্যুদের কবলে পড়ে। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় নৌকাটি বঙ্গোপসাগরের শঙ্খের মোহনায় পৌঁছালে জলদস্যুরা মাঝি-মাল্লাদের মারধর করে নৌকা ও জাল লুট করে পালিয়ে যায়।