প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের সাতুর নতুন বাজার সড়কের পাশে বাঁশে ঝুলিয়ে রাখা লাল-সবুজ কাপড় দিয়ে তৈরি করা একটি নৌকা পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আজিম মাহমুদের অভিযোগ, ‘আমার নির্বাচনী প্রচারণাকে বাধাগ্রস্ত করতে এই ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের লোকজন এ কাজ করেছেন।’ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান বলেন, ‘আমি ও আমার লোকজনের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। মিথ্যা মামলা দিয়ে আমাকে ও আমার লোকজনকে হয়রানি করতেই আজিম মাহমুদ ও তাঁর লোকজনই এটি পুড়িয়ে দিয়েছে।’