নেয়াখালীতে রাতে যুবলীগ কর্মী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে গতকাল রোববার রাতে সন্ত্রাসী হামলায় যুবলীগের এক কর্মী খুন হয়েছেন। ইট দিয়ে মাথা থেঁতলে দেওয়ায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের পশ্চিম মাইজদী এলাকায় গতকাল রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ যুবলীগ কর্মী রেদওয়ান হোসেনের লাশ উদ্ধার করে। তাঁর বাড়ি পশ্চিম মাইজদী এলাকায়।
জেলা ছাত্রলীগের সভাপতি ইবনে ওয়াদুদ জানান, নিহত রেদওয়ান হোসেন যুবলীগের সক্রিয় কর্মী। দলীয় একটি অনুষ্ঠানের প্রচারণার কাজে তিনি রাতে পশ্চিম মাইজদী এলাকায় যান। সেখানে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা তাঁর ওপর হামলা চালায়। একপর্যায়ে ইট দিয়ে তাঁর মাথা থেঁতলে দেয়। ঘটনাস্থলেই রেদওয়ানের মৃত্যু হয়।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খুনের ঘটনায় এখনো মামলা হয়নি।