নৈশকোচের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা সদর উপজেলায় যাত্রীবাহী দুটি নৈশকোচের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে উপজেলার আলমখালী বাজার এলাকায় মাগুরা-ঝিনাইদহ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন চুয়াডাঙার হাবিবুর রহমান (২৭) ও কৃষ্ণ কুমার দাস (২৮)।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, দর্শনা ডিলাক্স দর্শনা থেকে ঢাকা যাচ্ছিল। সোনার তরী পরিবহন বরিশাল থেকে রাজশাহী যাচ্ছিল। মাগুরা সদর উপজেলায় নৈশকোচ দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সোনার তরী পরিবহন সড়কের ওপর উল্টে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আহত ব্যক্তিদের রাতেই মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়। নিহত দুজনের লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সংঘর্ষে উল্টে যাওয়া বাসটি সড়কের ওপর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সড়ক যান চলাচল স্বাভাবিক রয়েছে।