প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের তারাগঞ্জ উপজেলার পিআইও কার্যালয়ের বদলি হওয়া উপসহকারী প্রকৌশলী মাহামুদুল হাসানের মোটরসাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরা পড়েছেন কৃষি বিভাগের নৈশপ্রহরী মাসুদ আলম। গত শুক্রবার দিবাগত রাত তিনটায় ওই নৈশপ্রহরীকে বুড়িরহাট বাজারে আটক করে এলাকার লোকজন পুলিশে দেন। পিআইও রেফাউল আযম বলেন, মাহামুদুল হাসান ছয় মাস আগে অন্যত্র বদলি হয়ে যান। তখন থেকে মোটরসাইকেলটি উপজেলা ডরমেটরি ভবনের একটি কক্ষে তালাবদ্ধ ছিল। তারাগঞ্জ থানার ওসি তাপস সরকার বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।