নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জোরপূর্বক জমি দখল করতে বাধা দেওয়ায় গত বুধবার রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হাড়িয়া এলাকায় একটি নির্মাণাধীন সিমেন্ট কারখানার নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া এলাকায় অবস্থিত নির্মাণাধীন আমান সিমেন্ট কারখানার ভেতরে জোরপূর্বক জমি দখল করতে যায় ওই এলাকার জামাল হোসেন, কামাল মিয়া, শাহপরান মিয়া, রবিউল্লা মিয়া, হাবিবুল্লাহ মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী। এ সময় কারখানার নিরাপত্তাকর্মী ইব্রাহিম মিয়া বাধা দেওয়ায় তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। আহত অবস্থায় তাঁকে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আমান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক রবিউল ইসলাম বলেন, ‘জাল দলিল করে কারখানার ভেতরে জমি দখল করতে যাওয়ার সময় বাধা দেওয়ার কারণে সন্ত্রাসীরা আমাদের নৈশপ্রহরীকে কুপিয়ে জখম করেছে।’
কামাল হোসেন ও জামাল মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা এ ঘটনার সঙ্গে জড়িত নন বলে জানান।