নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় গত মঙ্গলবার রাতে সোনা মিয়া (৫৫) নামের এক নৈশপ্রহরী খুন হয়েছেন। তিনি উপজেলার দেউলী গ্রামের বাসিন্দা ছিলেন।
এলাকার অনেকে জানান, সোনা মিয়া এক মাস আগে দেউলী বাজারের নৈশপ্রহরী হিসেবে কাজ শুরু করেন। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে আরেক নৈশপ্রহরী নয়া মিয়াকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে তিনি বাড়ির উদ্দেশে রওনা দেন। গতকাল বুধবার সকালে তাঁকে বাজার থেকে প্রায় ২০০ গজ দূরে একটি ডোবার কাছে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। তাঁরা দ্রুত পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে।
উপজেলার মোকামতলা পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক আবদর রাজ্জাক জানান, সোনা মিয়ার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। লাশ দেখে মনে হচ্ছে, তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল নিহত ব্যক্তি ছেলে মানিক মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। তবে কে বা কারা তাঁকে খুন করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।