নৈশপ্রহরীকে হত্যা করে মার্কেটে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর শহরের আলাইপুর এলাকার উত্তরা সুপার মার্কেটের নৈশপ্রহরী কাজী আবুল বাশার দিয়ারকে (৬২) হত্যা করে গত বুধবার রাতে তিনটি দোকান লুট করেছে দুর্বৃত্তরা।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিন বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, প্রতিদিনের মতো আবুল বাশার রাতে উত্তরা সুপার মার্কেটে পাহারা দিতে আসেন। বুধবার রাতে দুর্বৃত্তরা তাঁর গলায় ফাঁস দিয়ে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে। এরপর দুর্বৃত্তরা মিজান গার্মেন্টস, পদ্মা গার্মেন্টস ও মিম গার্মেন্টসের টাকা লুট করে নিয়ে যায়।