নৈশপ্রহরীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকা থেকে দুলাল শেখ (৩৫) নামে এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করা হয়। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শাহিনুর রহমান জানান, ভোরে স্থানীয় লোকজন ইজিবাইকের ব্যাটারি চার্জ দেওয়ার একটি ঘরে লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে লাশটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। দুলাল শেখ উপজেলা পরিষদের সামনের দোকানে নৈশপ্রহরীর কাজ করতেন বলে জানান তিনি। যশোর অফিস|