নোয়াখালীতে যুবক হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় এক যুবককে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
৩২ বছর বয়সী ওই যুবকের নাম আরিফ হোসেন। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।
ঘটনার সত্যতা স্বীকার করে সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, খুব সম্ভবত কোনো রাজনৈতিক কোন্দলের শিকার হয়ে খুন হয়েছেন আরিফ।