নোয়াখালী শহরে ইজিবাইক চলাচল নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী জেলা শহরে আজ মঙ্গলবার থেকে ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশা চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা আইনশৃঙ্খলা কমিটি। গতকাল সোমবার জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, একই বৈঠকে জেলাকে মাদকমুক্ত করার পাশাপাশি শহরকে যানজটমুক্ত করতে প্রধান সড়কের পাশ থেকে বাস কাউন্টার অন্যত্র সরিয়ে নেওয়া এবং সড়কের পাশের অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপদেষ্টা নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী, জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াস শরীফসহ জেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশা চলাচল নিষিদ্ধ করার সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস।