নোয়াখালীতে অস্ত্র, গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ীতে অস্ত্র, গুলি, ককটেলসহ কামাল হোসেন ওরফে টোকন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের দাবি, কামাল লক্ষ্মীপুরের সন্ত্রাসী জিসান বাহিনীর সদস্য এবং সোনাইমুড়ী থানার পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। গতকাল বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে উপজেলার আমিরাবাদ গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উল ইসলাম বলেন, অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় কামালের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁর বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে।
ওসি জানান, গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কামালকে কারাগারে পাঠানো হয়েছে।