নোয়াখালীতে ইয়াবাসহ ইউপি সদস্য আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়ন থেকে ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের এক সদস্যকে আটক করা হয়েছে। আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তাঁর নাম রিয়াজ উদ্দিন (৩৮)।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অশ্বদিয়া ইউনিয়নের আইয়ুবপুর এলাকায় গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়। এ সময় ইউপি সদস্য রিয়াজ উদ্দিনকে ২১টি ইয়াবা বড়িসহ আটক করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।