নোয়াখালীতে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সদর উপজেলা থেকে রওশনারা বেগম ওরফে পাখি (২৭) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাত আটটার দিকে উপজেলার এওজবালিয়া ইউনিয়নের চাড়ুবানু গ্রামের পাটোয়ারীবাড়ির বাগান থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে আবদুর সহিদ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, নিহত রওশনারা বেগম পাটোয়ারীবাড়ির সৌদিপ্রবাসী মো. সেলিমের স্ত্রী।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে আবদুর সহিদ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সহিদ নিহত পাখির চাচাতো ননদের স্বামী।
এওজবালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, গতকাল দুপুর একটার দিকে রওশনারাকে বাড়ির লোকজন বাগানের দিকে যেতে দেখেন। এরপর বিকেল পর্যন্তও তিনি ঘরে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায় বাড়ির কাছে বাগানের তাঁর লাশ পাওয়া যায়। বিষয়টি পুলিশকে জানানো হয়।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে জানান, মৃত দেহের গলায়, মুখে ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
ওসি জানান, এ ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।