নোয়াখালীতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের একটি বাড়িতে গত সোমবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতের হামলায় পাঁচজন আহত হন।
হামলায় আহত ব্যক্তিরা হলেন আফাজ উদ্দিন চৌধুরী, অজিউল্লা, তৈয়বের নেতা, ঝরনা বেগম ও সেলিনা বেগম।
সূত্র জানায়, সোমবার দিবাগত রাত দুইটার দিকে ১৫-১৬ জন সশস্ত্র ডাকাত রসুলপুর গ্রামে বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য আফাজ উদ্দিন চৌধুরীর বাড়িতে হানা দেয়। ডাকাতেরা ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের লোকজনকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। পরে ডাকাতেরা আড়াই লাখ টাকা, পাঁচ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়।