নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ীতে তৃতীয় শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় করা মামলায় পুলিশ সালাউদ্দিন ওরফে সাগর নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
পরিবারের অভিযোগ, শনিবার সকালে পৌর শহরের পাপুয়া এলাকায় ধর্ষণের শিকার হয় শিশুটি। সে স্থানীয় বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। তার বাবা অটোরিকশাচালক।
শিশুটির মায়ের অভিযোগ, শনিবার সকাল ১০টার দিকে জলমগ্ন পরিত্যক্ত জমি থেকে শাপলা তুলে দেওয়ার কথা বলে একই এলাকার সালাউদ্দিন শিশুটিকে তাঁর নৌকায় ওঠায়। পরে পুকুরপাড়ে নিয়ে ধর্ষণ করে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, শিশুটির মা বাদী হয়ে শনিবার রাতে থানায় সালাউদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন। এরপর রাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়।
ওসি জানান, সালাউদ্দিনকে গতকাল রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতালের গাইনি (প্রসূতি) বিভাগের সহকারী রেজিস্ট্রার ফেরদৌসী আক্তার জানান, শিশুটিকে ধর্ষণের প্রাথমিক আলামত পাওয়া গেছে। প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।