নোয়াখালীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের পৃথক অভিযানে মাদকসহ সাতজনকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল, ২০টি ইয়াবা বড়ি ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গত রোববার গভীর রাত থেকে গতকাল সোমবার দুপুর পর্যন্ত এ অভিযান চলে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চৌমুহনী পৌরসভার করিমপুর গ্রামের ইমদাদ হোসেন, হাজীপুর গ্রামের মো. স্বপন, আবদুল মোতালেব, মো. রিটু, মো. সাজু, চন্দ্রগঞ্জ এলাকার মো. ফয়সাল ও রিয়াদ হোসেন।
পুলিশ জানায়, রোববার দিবাগত রাত দুইটার দিকে শহর উপপরিদর্শক (টিএসআই) ইকবাল বাহার চৌধুরীর নেতৃত্বে চৌমুহনী পৌরসভার গোলাবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল ও এক কেজি গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এরপর গতকাল সোমবার বেলা একটার দিকে উপজেলার চন্দ্রগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ২০টি ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলার পর গতকাল আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।