নোয়াখালীতে পেট্রল বোমাসহ গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জের কুতুবপুর গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার ভোরে পেট্রলবোমা, ককটেল ও ইয়াবাসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যা ব। র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শেরপুরের জাকির হোসেন (৪৭), ময়মনসিংহের হুমায়ুন কবির (৩৮) ও মো. দেলোয়ার (৪০) এবং ব্রাহ্মণবাড়িয়ার কাজী এরশাদ (৪০)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ভোরে র‌্যাব-১১-এর একটি দল কুতুবপুর গ্রামের পূর্বপাড়ার একটি সুপারিবাগানে অভিযান চালিয়ে পাঁচটি পেট্রলবোমা, ১৭টি ককটেল ও ২০০টি ইয়াবা বড়িসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে। সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তার ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় দেওয়া হয়নি।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইনুল হক বলেন, এ ঘটনায় র‌্যাব মামলা করেছে।